নিরালায় একা...
........................
শ্যামাপ্রসাদ সরকার
চোখ খুলতেই বর্ষার ঘোলা রঙের আকাশ মনখারাপ করাতে এল! মনে পড়ল আজ যে আমার জন্মতিথি!
ততোক্ষণে ভরা বর্ষায় কালিন্দীর জল থইথই করেছে। থেকে থেকেই আকাশ ছিঁড়ে ঝলসে উঠছে বিদ্যুৎ।
আজ পথ ঘাট সব জনহীন।
.....
দূরে সশব্দে একটা বাজ পড়ল। যেন ভেঙে গেল একটা কল্পনার
দেওয়াল। তারপর স্পষ্ট দেখলাম একজন নারীকে।
সে বোধহয় সদ্য বিবাহিতা তবুও ইতিমধ্যেই সন্তানবতী যেন! তার কোলের মধ্যে কাপড়ে জড়ানো একটা মানবসন্তান। আহা! ঠিক যেন একগোছা ভোরের শিউলি ফুল।
মেয়েটি এক হাতে আঁজলা করে ফুল গুলো এবার তার চারিদিকে নিয়ে ছড়িয়ে দিল।
যেন এই বিশ্বচরাচরে তার আর নিজের বলে কিছুই রইবে না অথচ সব কিছুতেই সে থেকে যাবে।
সেটাই তো আসল শিক্ষা যা সে দিতে চায় তার ভাবী প্রজন্মকে।
এবারে দেখলাম হঠাৎ মেয়েটি আমার কানে কানে এসে যেন ফিসফিস করে বলে উঠল, "ময়া তত্যমিদং সর্বং জগদব্যাক্তমূর্তিনা/মৎ স্হানি
সর্বভূতানি ন চাহং তেষ্ববস্হিতঃ"
তার মানে এই যে আমি সবেতে থাকব অথচ সর্বভূতে মানে জগৎবিশ্বে আর আমার নিজের বলে কিছুই থাকবে না....?
দেখলাম এবারে আমার তন্মধ্য ঘুমঘোরটাও যেন ভেঙে গেছে।
............
২১শে আষাঢ়, ১৪২৮.

বেশ ভালো লাগলো, অন্যরকম অনুভূতি!
ReplyDelete