Showing posts with label ঊশ্রী মন্ডল. Show all posts
Showing posts with label ঊশ্রী মন্ডল. Show all posts

Monday, 5 July 2021

অম্লমধুর আমার

 



অম্লমধুর আমার

ঊশ্রী মন্ডল

 

         একদিন ফেসবুকের ভার্চুয়াল বন্ধু বললো, "ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিস, তার থেকে ঘরে বসেই কিছু রোজগার কর না " , আমি ভাবলাম তা মন্দ কী, বললাম, "ঝেড়ে কাশ,কী বলতে চাইছিস "?

                   বন্ধু বলে," ফ্লিপকার্ট কোম্পানি মৈয়িন্ত্রার সাথে যুক্ত হয়ে,অনলাইনে ঘরে বসে কাজ করার সুযোগ দিচ্ছে  ; আমিও যোগ দিয়েছি,  নির্ভয়ে কাজ করে পয়সা রোজগার করছি, তুইও কর "l আমি বললাম, " ডিটেলসে বল " l

       সে বলল, " ফ্লিপকার্ট এ পাঁচশো টাকা দিয়ে জয়েন্ করতে হবে, তিন মাসের মধ্যে এই টাকা তুলতে পারবি না, তবে ডেইলি যে ইনকাম করবি তা তুলতে পারবি, পিগী ব্যাংকেরও ব্যবস্থা আছে যাতে টাকা খাটানো যাবে l কোম্পানি রোজ নিদ্দিষ্ট তিরিশটা অর্ডার দেবে তা ফরোয়ার্ড করলে ভার্চুয়াল ব্যাংকে তিরিশ টাকা করে জমা পড়বে l

           এছাড়া তোর নিচে দুইজনকে নামালেই ওই দুজনের থেকে আরো টাকা পাবি l প্রথমে জয়েন্ করবি V1 এ ,এই রকম নানান ক্যাটাগরী আছে তা তিনহাজার থেকে দুই লাখ পযন্ত, এদের ডেইলি রোজগারও আলাদা, পরে সব জানতে পারবি "l

     আমি বললাম, ফ্লিপকার্ট কোম্পানি কী করে করে এটা করতে পারছে,আমি তো বাস্তবে কোনো অর্ডার দিচ্ছি না, ওদের পাঠানো অর্ডার ফরোয়ার্ড করছি, ওতে ওদেরই তো লোকসান হচ্ছে  ?

আমার আপার বললো, এই লকডাউনের বাজারে সরকারকে দেখাতে হবে এই কোম্পানি রমরমিয়ে বিজনেস করছে, তাই অফিসে কয়েকজনকে না বসিয়ে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে l আমারা যা অর্ডার দিচ্ছি তা ওরাই বুঝে নেবে,আমাদের তা নিয়ে ভাবতে হবে না ll 

                   বন্ধুর নির্দেশ মতো ফ্লিপকার্ট কোম্পানির মৈয়িন্ত্রার সাথে পাঁচশো টাকা তিনমাসের আগে তুলবো না এই কড়ারে , ব্যাংক একাউন্ট, ঠিকানা, হোয়াটস্যাপের নম্বর বন্ধুর কাছে পাঠিয়ে অনলাইনে কাজ শুরু করলাম l কোম্পানির নিদ্দিষ্ট তিরিশটা অর্ডার ফরোয়ার্ড করে রোজ তিরিশ টাকা করে কমিশন পেতে লাগলাম,জয়েন্টের জন্য চারশো টাকা ক্যাশব্যাকও পেলাম  ; তবে তা ঐ ভার্চুয়াল একাউন্টেই জমা রইলো , নিচে দুটো হ্যান্ড লাগিয়ে আটশো টাকাও পেলাম l

            অতি লোভে তাঁতি নষ্ট ,অর্থের লোভে স্বামী ও সন্তানের নামেও হাজার টাকা দিয়ে নিজেই ওদের হয়ে কাজ করতে  লাগলাম l এই ভাবে দিন দশ পরে সাতাশশো টাকা ভার্চুয়ালি উপার্জন করে আরো পাঁচশো টাকা নিজের থেকে দিয়ে V2 তে গেলাম l এদিকে ছেলের নিচে আরো একজনকে নামিয়ে ছেলেকে V2 তে নিয়ে যাবার চেষ্টা করলাম l

        এবার রোজ চল্লিশটা অর্ডারের সাথে ডেইলি আড়াইশো টাকা রোজগার করতে লাগলাম l স্বপ্ন দেখতে লাগলাম এই ভাবে বছর দুই কাজ করতে পারলেই একটা জমি কিনবো , বাড়ি করবো,ছেলের বিয়ে দেবো l

 

         একদিন ভার্চুয়াল বন্ধু ও অনেকেই টাকা তুলতে চাইলো ,"কোম্পানি বলল, পরদিন সকাল দশটায় শুরু হবে উইদ্রাল ফর্ম ভরা,তারপর সেই নির্দিষ্ট টাকা তারই একাউন্টে পৌঁছে যাবে l আমিও ভাবলাম এই ফাঁকে কিছু টাকা তুলে নেবো, সকালের অপেক্ষা করে রইলাম l সে গুড়ে বালি পড়লো,সন্ধে নাগাদ হঠাৎ একটা নোটিস এলো , তাতে লেখা...

           ফ্লিপকার্ট কোম্পানির সাথে এক নতুন চুক্তি হওয়ার কারণে এই সকল গ্ৰুপ ও গ্রুপের থেকে সকলকে ডিলিট করে দেওয়া হচ্ছে, আবার নতুন গ্ৰুপ করে নতুন সিস্টেমে সকলকেই যুক্ত করে নেওয়া হবে, ফটাফট করে নিমেষের মধ্যেই আমরা সকলেরই ডিলিট হয়ে গেলাম l

              পরদিন শুনি ঐ কোম্পানি ফেক কোম্পানি ছিলো,আমাদের সকলকে চুনা লাগিয়ে সব টাকা নিয়ে চম্পট দিয়েছে ,মার খাবার ভয়ে, সম্মানহানির আশঙ্কায়,যাদেরকে আমার নিচে লাগিয়ে ছিলাম তাঁদের টাকা ফেরৎ দিয়ে দিলামl

              আমি হতভম্ব হয়ে অম্লমধুর এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম,আর নিজের বোকামি আর লোভের ঢাক নিজেই পিটিয়ে সকলকে বলতে লাগলাম, ভুল করে কখনো অনলাইনে কোনো অর্থনৈতিক লেনদেন একেবারেই কোরো না l




অণুগল্প পত্রিকা বর্ণালোকের সম্পাদক কলমে

  অণুগল্প পত্রিকা বর্ণালোকের সম্পাদক কলমে-- মানুষের জীবন থেকে টুকরো টুকরো করে সাজিয়ে বোধহয় তৈরি হয় গল্প। অবশ্য শুধু মানুষকে নিয়ে কেন, প্...