Wednesday, 7 July 2021

হঠাৎ ভালোবাসার ছোঁয়া

 

 







হঠাৎ ভালোবাসার ছোঁয়া

শমিত কর্মকার

সুন্দর একটা মুখ এবং সেই মুখে মিষ্টি হাসি দেখতে কে না ভালোবাসে!সাহেব বাগানের ঐ বাড়িটার দিকে সবার নজর। রোজ যাওয়া আসার পথে রুপমের ঐ বাড়িটার দিকে চোখ চলে যায়। আর বাড়ির দোতলায় দাঁড়িয়ে থাকে ঐ সেই মেয়েটি।

রুপম ছেলে হিসেবে খুব খারাপ নয়। সদ্য ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী নিয়ে পাশ করেছে। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোর চাকরি পেয়েছে মাস খানেক আগে। কলেজে যাওয়ার সময় ঐ সাহেব বাগানের মোড় দিয়েই যেতে হয়।

এমন একদিন রুপম ঐ রাস্তা দিয়ে যাচ্ছে আর ঐ মেয়েটির দিকে চোখ যেতেই সে সাথে সাথে নিচে নেমে আসে। আর তার ডাক ও ভাই শুনুন। রুপম থতমত খেয়ে গেল প্রথমটা, তারপর বলল বলুন। আপনি এই রাস্তা দিয়ে যেতে যেতে রোজ আমার দিকে তাকান কেন? আমতা আমতা করে বলল ভালো লাগে তাই। ---তাই বলে তাকাতে হবে? ---হ্যাঁ আপনি সুন্দর তাই! মেয়েটি রেগে গেলেও হঠাৎ যেন হেসে ফেলল।--ও তাই বুঝি?-- রুপমের উত্তর হ্যাঁ। মেয়েটি আর ঠিক থাকতে পারলো না হাসতে হাসতে রুপমের সামনে হাত বাড়িয়ে দিল! আপনার সাহস আছে, আবার দেখা হবে।



********

3 comments:

  1. শমিত কর্মকার এ পত্রিকার সহ-সম্পাদক। তিনি যে ভালো লেখেন বর্তমান গল্পটি তারই নমুনা।

    ReplyDelete
  2. দাদাকে অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete
  3. সাবিত্রী দাস9 July 2021 at 21:29

    খুব সুন্দর লেখা, শুভেচ্ছা রইলো

    ReplyDelete

অণুগল্প পত্রিকা বর্ণালোকের সম্পাদক কলমে

  অণুগল্প পত্রিকা বর্ণালোকের সম্পাদক কলমে-- মানুষের জীবন থেকে টুকরো টুকরো করে সাজিয়ে বোধহয় তৈরি হয় গল্প। অবশ্য শুধু মানুষকে নিয়ে কেন, প্...