Sunday, 4 July 2021

হঠাৎ বিপদ

 




হঠাৎ বিপদ 

রূপালী মুখোপাধ্যায় 

 

তিতলি দৌড়াতে দৌড়াতে এসে মাকে বললো মা আমাদের এই কুটুস ফুলের জঙ্গলে কারা যেন কি বলছিলো ।  প্রজাপতি মা জিগ্যেস করলো কি বলছিলো রে ? ওরা বলছিলো করো না করো না  কি করতে বারণ করছিলো মা ? আরে আমি কি জানি ? শুনে এলি তো তুই । ঠিক আছে , এখন যা একটু বিশ্রাম নে । সারাদিন তো টোই টোই করে ঘুরে বেড়াস । একটা কাজ করে তো উপকার করিস না । তোর বাবা ফিরুক জিজ্ঞেস করে নেবো । 

 

তিতলির বাবার ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেল । এসে বললো আজ জঙ্গলে সভা ডেকে ছিলো , সেই সভায় গিয়েছিলাম তাই দেরী হয়ে গেল । কিসের সভা গো ? তিতলিও বলছিলো কারা যেন বলে গেছে করো না  করো না । তা কি করতে বারণ করছে ? আর বলো না  গিন্নী মানুষের বসতি এলাকায় একটা মারাত্মক রোগ এসেছে" করোনা " সেটা ভীষণ ভাবে ছড়িয়ে যাচ্ছে । অনেক অনেক মানুষ মারাও  যাচ্ছে । 

রোগ টা খুব ছোঁয়াচে । যে কোন স্পর্শ পেলে , মুখের লালা রসে ছড়িয়ে যাচ্ছে । মানুষরা সবাই মুখে কাপড় বেঁধে ঘুরছে । কেউ কারুর বাড়ি যাচ্ছে না । সরকার থেকে দোকানপাট , অফিস সব বন্ধ । এমন কি ট্রেন বাসও বন্ধ । কোন দিন শুনেছো গিন্নি ? তাই এই জঙ্গল থেকে বেরুতে একদম বারণ । তুমি তিতলি কে  ভালো করে বুঝিয়ে বলে দেবে ।  ও তো আবার সারা বিশ্ব ঘুরে বেড়ায় ।ও যেন কাল থেকে একদম না বেরোয় ।  ঠিক আছে অনেক রাত হলো শুয়ে পড়ো । 

 

পরের দিন তিতলির মায়ের উঠতে একটু  দেরী হয়ে গেল আর তিতলি  ভোর বেলায় উঠে সোজা মুখার্জীদের  বাগানে । বাগানে দেখে মুখার্জীদাদু বাগানে কাজ করছে । টাটকা সতেজ অনেক ফুল ফুটেছে ।  তিতলি উড়তে উড়তে গোটা বাগান একবার ঘুরে ফেললো । তিতলি খুব খুশী । আচ্ছা করে মধু খেয়ে নাচতে নাচতে ফিরে এলো । এদিকে মায়ের তো চিন্তার শেষ নেই । তিতলি কে খুব বকা ঝোকা করলো , "একদম তুমি আমাকে না বলে কোথাও যাবে না , বলে রাখলুম।কি  আর করা যাবেমনটা খুব খারাপ চুপ করে মা আর মেয়ে  বসে আছে । 

 

হঠাৎ হৈ হৈ চিৎকার । কি ব্যাপার ? দেখলো এক্পাল প্রজাপতি এসে ওদের একঘরে করে দেওয়ার কথা বলছে ।  ওরা খবর পেয়ে গেছে যে ওদের মেয়ে তিতলি মুখার্জীদের বাগানে গিয়েছিল এবং রোগ টা ধরিয়ে এনেছে । সকলে সমস্বরে বলছে "আমরা তোমাদের সাথে মিশবো না । তোমরা এখন  একঘরে থাকবে । "তোমাদের তিতলির দুচোখ বেয়ে টস টস করে জলের ফোঁটা । ও বুঝতেই পারছে না মুখার্জি দাদুর বাগানে গিয়ে কি অন্যায় করলো ।


3 comments:

  1. বিপদের ধর্মটাই বুঝি এরকম হঠাৎ চলে আসে। অনেক সময়ে বিপদের কার্যকারণ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ বিপদ গল্পটি পড়ে বেশ লাগলো।

    ReplyDelete
  2. সাবিত্রী দাস12 July 2021 at 07:47

    বাহ, বেশ সুন্দর গল্প! শুভেচ্ছা রইলো

    ReplyDelete
  3. সাবিত্রী দাস12 July 2021 at 07:49

    বেশ সুন্দর গল্প, শুভেচ্ছা রইলো।

    ReplyDelete

অণুগল্প পত্রিকা বর্ণালোকের সম্পাদক কলমে

  অণুগল্প পত্রিকা বর্ণালোকের সম্পাদক কলমে-- মানুষের জীবন থেকে টুকরো টুকরো করে সাজিয়ে বোধহয় তৈরি হয় গল্প। অবশ্য শুধু মানুষকে নিয়ে কেন, প্...